• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাবেক এমপি আমজাদ হোসেন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সিসি নিউজ ।। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক এমপি, সৈয়দপুর পৌরসভার চার বারের নির্বাচিত মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।

দলের আহবায়ক কমিটির সদস্য সচিব মো. শাহিন আকতার জানান, গৃহিত কর্মসূচীর মধ্যে সকাল ১০টা থেকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে কোরআনখানি, বাদ জুমা মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দুঃস্থদের খাবার বিতরণ এবং বিকেলে মরহুমের কবর জিয়ারত রয়েছে। এ সময় দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত থাকবেন। এছাড়াও সৈয়দপুর পৌরসভা, মকবুল হোসেন ট্রাষ্ট একাডেমি, বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্লাব বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করবে।

উল্লেখ্য যে, ২০২১ সালের ১৪ জানুয়ারি সকাল ৭টায় ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬৭ বছর বয়সী সাবেক সাংসদ ও সৈয়দপুর পৌরসভার চারবারের নির্বাচিত মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক এবং সৈয়দপুর (সাংগঠনিক) জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ডায়াবেটিস ও শ্বাসকষ্ট নিয়ে ১৫ দিন আগে ওই হাসপাতালে ভর্তি হন। সেখানে তৃতীয় দফায় কোভিড-১৯ পজিটিভ আসে। মৃত্যুর পরদিন ১৫ জানুয়ারি বাদ জুমা সৈয়দপুর পৌর এলাকার পাটোয়ারী পাড়া মকবুল হোসেন কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ