• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন আর নেই

সিসি নিউজ ডেস্ক।। রহস্য-রোমাঞ্চ উপন্যাসের চরিত্র ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন আর নেই। বুধবার বিকেল ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পুত্রবধু মাসুমা মায়মুর তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

পুত্রবধূ মাসুমা মায়মুর এক ফেসবুক স্ট্যাটাসে জানান, কাজী আনোয়ার হোসেন একবার ব্রেইন স্ট্রোক, একবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। গত বছরের ৩১ অক্টোবর প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে তাঁর। এরপর বেশ কয়েক দফা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

গত ১০ জানুয়ারি থেকেই কাজী আনোয়ার হোসেন হাসপাতালে ভর্তি ছিলেন বলেও জানিয়েছেন মাসুমা মায়মুর।

প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন জানান, তাঁর বোন জামাই কাজী আনোয়ার হোসেন ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় এক মাস যাবৎ বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। আজ বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ