• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আবারও কর্মবিরতিতে যাচ্ছেন ট্রেন চালকেরা

সিসি নিউজ ডেস্ক।। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে মাইলেজসহ বেতন না হলে ওই দিন থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন লোকোমাস্টাররা (ট্রেন চালক)। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের চালকদের সংগঠন রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।

মো. মজিবুর রহমান জানান, মাইলেজ নিয়ে গত এক বছর থেকেই রেলমন্ত্রী, জিএম সবাই আশ্বাসই দিয়েছেন। কিন্তু বাস্তবায়িত হয়নি। বাস্তবায়ন না হওয়ায় এমন সিদ্ধান্তে যাচ্ছেন বলে জানান তিনি।

এই বিষয়ে রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেনের বক্তব্য জানার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।

মো. মজিবুর রহমান জানান, লোকবল সংকটের মধ্যেও লোকোমাস্টাররা অতিরিক্ত ডিউটি করে আসছেন। কিন্তু অতিরিক্ত ডিউটির টাকা হঠাৎ বন্ধ করে দেয়। এতে লোকোমাস্টারদের মধ্যে চরম ক্ষোভ রয়েছে। এটি নিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে বারবার বলার পর এখনো আগের বেতন ভাতা প্রদানের বিষয়টি বাস্তবায়ন হয়নি।

এরই মধ্যে গত ডিসেম্বরের রানিং স্টাফদের বেতন বিল হিসাব বিভাগ থেকে ফেরত পাঠানো হয়েছে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে বেতন না হলে কর্মবিরতিতে যাবেন লোকোমাস্টাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ