• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে খামারে সৃষ্ট আগুনে পুড়ে গেছে দুটি গরু

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে একটি ডেইরি ফার্মে (গরুর খামার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে দুটি গরু মারা গেছে এবং দগ্ধ হয়েছে কমপক্ষে আরও পাঁচটি গরু।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের কদমতলী এলাকার মৃত মেহের উদ্দীনের ছেলে আজগর আলীর মাদবরের মালিকানাধীন খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খামারের মালিক আজগর আলী জানান, তাঁর খামারে বাছুরসহ প্রায় ১২ টি গরু ছিল। এ উল্লেখিত সময়ে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অল্প সময়ের মধ্যে আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে দুটি গরু মারা যায়। আর পাঁচটি গরু দগ্ধ হয়। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মনির হোসেনের।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার খোরশেদ আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ