• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ট্রাকের চাকায় নিহত গার্মেন্টস শ্রমিক

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে ট্রাকের চাপায় প্রাণ গেল নূর নাহার বেগম (৩৫) নামের এক পোশাক শ্রমিকের। বৃহস্পতিবার রাত আটটার দিকে জেলা শহরের কালীবাড়ী মোড় এলাকায় ঘটনাটি ঘটে। নিহত নূর নাহার জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের ভাঙ্গামাল্লী গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই রাতে বাসে ঢাকা যাওয়ার জন্য গ্রামের বাড়ী থেকে দেবর ফরিদ আহমেদের (৩০) মোটরসাইকেলে শহরে আসেন নূর নাহার। বাস কাউন্টারে পৌঁছার আগে পেছন থেকে পাট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৫৫০৬) ভুল পথ ধরে অতিক্রম করার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হলে ঘটনাস্থলেই নিহত হন নূর নাহার বেগম। ঘটনার পর উপস্থিত লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে যান।
নূর নাহারের দেবর ফরিদ আহমেদ বলেন,‘আমার ভাবি ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। বাড়ীতে এসে ছুটি কাটানোর পর আজকে রাতে ঢাকায় ফেরার কথা। এজন্য আমি তাকে মোরটাসাইকেলযোগে শহরের বাস কাউন্টারে পৌঁছে দিতে আসি। আসার পথে শহরের কালীবাড়ী এলাকায় ভুলপথ (রং সাইড) দিয়ে ট্রাকটি আমাকের অতিক্রম করার সময় ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিৎ করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ বলেন,‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের জন্য লোক পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ