• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলাচল করছেন সাধারণ মানুষ

সিসি নিউজ ।। নীলফামারীতে করোনা সংক্রমণ রোধে সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ কাজে আসছে না। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ৯০ শতাংশ হলেও সাধারণ মানুষদের মাঝে তেমন কোনো সচেতনতা দেখা যাচ্ছে না। এদিকে ঘরে ঘরে দেখা দিয়েছে সর্দি-জ্বর, কাশিসহ করোনার নানা উপসর্গের রোগী।

জেলার বিভিন্ন এলাকা ও হাট-বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ মানুষই ইচ্ছা মতো চলাচল করছেন। মানুষের ভিড় থাকলেও কারও মধ্যেই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো আগ্রহ নেই। অধিকাংশের মুখে নেই মাস্ক। হোটেল ও দোকানগুলোতে বেচাকেনা হচ্ছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে। বিশেষ করে উত্তরা ইপিজেডে প্রায় ৩৫ হাজার শ্রমিক গণপরিবহনে গাদাগাদি করে যাতায়াত করছে। কোনো ক্ষেত্রেই নজরদারির বালাই নেই।

জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম সূত্র মতে, নীলফামারীতে গত ২৪ ঘণ্টায় ১৩৮ নমুনায় বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর জেলা পুলিশ সুপার ও নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি শিল্পকারখানার ১১ জন শ্রমিকসহ ৫৭ জন করোনা পজিটিভ হয়েছে। এর আগে জলঢাকা উপজেলার একই স্কুলের দুই সহকারী শিক্ষিকাসহ ২৯ জন করোনা আক্রান্ত হয়। ফলে জেলায় মোট করোনা পজিটিভ ৫৭ জন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা নিজ নিজ বাসায় চিকিৎসা প্রদান করা হচ্ছে। শুক্রবার এ জেলায় আক্রান্তের হার ১১ দশমিক ৯০ শতাংশ।

সিভিল সার্জন অফিস সূত্র মতে, এ জেলায় জনসংখ্যা প্রায় ২৩ লাখ। গত ২০২১ সালের ৭ ফেব্রুয়ারী থেকে ২০২২ সালের ২০ জানুয়ারী পর্যন্ত করোনার টিকা প্রদান করা হয়েছে ২২ লাখ ২ হাজার ৮৫৯ ডোজ। এরমধ্য প্রথম ডোজ নিয়েছে ১৪ লাখ ৪১ হাজার ৪৪৫ জন। প্রথম ডোজ গ্রহিতার মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী রয়েছে। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ৭ লাখ ৪৬ হাজার ৬২৪ জন। এরমধ্যে শিক্ষার্থী রয়েছে ৮ হাজার ১৯১ জন। অপরদিকে তৃতীয় বুস্টার ডোজ নিয়েছেন ১৪ হাজার ৭৯০ জন।

সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবীর সিসি নিউজকে জানান, মানুষের মধ্যে টিকা নেওয়ার হার বাড়লেও করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে আমরা কাজ করে যাচ্ছি। তবে সাধারণ মানুষেরা সচেতন না হলে সংক্রমণ ঠেকানো সম্ভব না। আমরা সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জনগনকে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।

নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম জানান, গত দুইদিন থেকে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। যা সরকারের নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত অব্যহত থাকবে। এর আগে করোনা প্রতিরোধে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে জেলা ও উপজেলা শহরে র‌্যালী ও সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে বলে সিসি নিউজকে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ