• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দিনেদুপুরে ফিলিং স্টেশনে দূর্ধর্ষ চুরি

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে দিনেদুপুরে একটি ফিলিং স্টেশনে দূর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের উপকন্ঠে দিনাজপুর- রংপুর মহাসড়কের রাবেয়া মোড়ের মেসার্স ইকু ফিলিং স্টেশনে ওই চুরির ঘটনাটি ঘটেছে। অজ্ঞাত চোর ওই ফিলিং স্টেশনের কাউন্টারের তিনটি ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ ৫০ হাজার ৯০৩ টাকা নিয়ে গেছে। খবর পেয়ে সৈয়দপুর সদর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, ঘটনার দিন ফিলিং স্টেশনের ম্যানেজার জিতেন কুমার দাস, সহকারি ম্যানেজার জয়দেব রায় এবং মিটারম্যান মানিক রায় সবুজ, রাজ্জাক, নোমান কর্মরত ছিলেন। আর এ সময় ওই ফিলিং স্টেশনে একজন পরিচ্ছন্নতাকর্মী কাজ করছিলেন। ফিলিং স্টেশনের ম্যানেজার জিতেন কুমার দাস কাউন্টারের বাইরে বের হয়ে এসে ওই পরিচ্ছন্নতা কর্মীর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ তদারকি করছিলেন। আর এরই ফাঁকে সুযোগ বুঝে চোর ওই ফিলিং স্টেশনের কাউন্টারের ভেতরে ঢুকে পড়ে এবং তিনটি ক্যাশ বাক্সে তাল ভেঙ্গে টাকা নিয়ে সটকে পড়ে। ওই ফিলিং স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে মুখে মাফলার দেয়া এক যুবককে কাউন্টারের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে।

চুরির খবর পেয়ে সৈয়দপুর সদর ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. নুরুজ্জামান বেগ ঘটনাস্থলে যান এবং ফিলিং স্টেশনে কর্মরত ম্যানেজার জিতেন কুমার দাসসহ অন্যান্য কর্মচারীদের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান ফিলিং স্টেশনের কাউন্টারের ক্যাশবাক্স থেকে টাকা চুরির সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় ফিলিং স্টেশনের মালিকের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ