• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ১৪ জন বিচারক করোনায় আক্রান্ত

সিসি নিউজ॥ নীলফামারী জেলা আদালতের ১৩ জন বিচারক করোনা আক্রান্ত হয়েছে। আজ মঙ্গলবার সদর উপজেলা হাসপাতালের করোনার র‌্যাপিড এন্টিজেন টেস্ট কেন্দ্রে তাদের নমুনা পরীক্ষা করা হলে করোনা পজেটিভ সনাক্ত হয়। সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির।

সিভিল সার্জন জানান, গত শনিবার (২২ জানুয়ারী) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান করোনা আক্রান্ত হন। এ নিয়ে ১৪ জন বিচারক করোনায় আক্রান্ত হলো। বিচারকগন নিজ নিজ বাস ভবনে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সকলে সুস্থ আছেন।

করোনা আক্রান্ত বিচারকদের মধ্যে রয়েছেন জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম, নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর জেলা বিচারক মনছুর আলম, নারী ও শিশু ট্রাইব্যুনাল-২ এর জেলা বিচারক মাহবুবুর রহমান, যুগ্ন জেলা ও দায়রা জজ মাহমুদ হাসান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক খন্দকার এটিএম তোফায়েল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজুল ইসলাম, সহকারী জজ সোহাগ আলী, জয় কিশোর নাগ, মাহবুবুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহাদেব চন্দ্র রায়, শাহীন কবির ও মেহেদী হাসান।

এছাড়া রোববার (২৩ জানুয়ারী) নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওইদিন সকালে নীলফামারীতে ২৫০ শয্যা বিশিষ্টি জেনারেল হাসপাতালে প্রথম ও দ্বিতীয় বার র‍্যাপিড এন্টিজেন টেস্টে তার করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর থেকে সরকারী বাসভবনে আইসোলেশনে রয়েছেন তিনি। তার শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ