• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসীদের হামলায় ৪ সাংবাদিক আহত

সিসি নিউজ ।। সপ্তম ধাপে ইউপি নির্বাচনের ঠাকুরগাঁওয়ের সেনুয়া মন্ডলপাড়া এলাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক। আহতদের মধ্যে দুজন ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাইজিংবিডির জেলা প্রতিনিধি মঈনুদ্দীন তালুকদার হিমেল, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, নিউজবাংলার প্রতিনিধি সোহেল ও ঢাকামেইলের প্রতিনিধি মিলু।

জানা যায়, সেনুয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে নৌকার প্রার্থী এবং মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী একই স্থানে উঠান বৈঠক করার সিদ্ধান্ত নেয়।

এমন পরিস্থিতিতে সেখানে আইনশৃঙ্খলা অবনতি ও বিশৃঙ্খলার সম্ভাবনা দেখা দিলে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে চান। ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতি দেখে বেশ কয়েকজন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীদের হামলায় দুজন সাংবাদিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সাংবাদিকদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নিন্দা প্রকাশ করে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তাআরের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ