• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর অষ্টাদশ সম্মেলন অনুষ্ঠিত

সিসি নিউজ।। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী নীলফামারীর সৈয়দপুর শাখার অষ্টাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের সাহেবপাড়াস্থ রেলওয়ে হাসপাতাল সংলগ্ন উদীচী চত্বরে গত শুক্রবার (২৮ জানুয়ারি) ওই সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেল তিনটায় জাতীয় সঙ্গীত মাধ্যমে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সদস্য কাজী আবুল হাসনাত ।
উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ওস্তাদ জান্নাতুল ইসলাম কবীরের সভাপতিত্বে সম্মেলনে সাধারণ আলোচনা সভা ও সাধারণ সম্পাদকের প্রতিবেদনের ওপর বক্তব্য দেন সংগঠনের নীলফামারী জেলা সংসদের সভাপতি মনসুর ফকির, সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জয়দেব কুমার রায় জয়, ব্যাংকার জিএম কামরুল হাসান শামীম, সংগঠনের স্থানীয় শাখার বিদায়ী সভাপতি প্রফেসর ড. আমির আলী আজাদ, শফিউল ইসলাম রঞ্জু, ইফফাত জামান কলি, বীথি জামান প্রমূখ।
এর আগে সম্মেলন অনুষ্ঠানের শুরুতেই শোক প্রস্তাব ও সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাস।
পরে ইফফাত জামান কলি’র সভাপতিত্বে কাউন্সিলর অধিবেশনে উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি পদে ওস্তাদ জান্নাতুল ইসলাম কবীর এবং সাধারণ সম্পাদক পদে কুমার অপু বিশ্বাস পুনরায় নির্বাচিত হন। এ কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে ইফফাত জামান কলি, শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, শফিউল ইসলাম রঞ্জু, দলিলুর রহমান দিলু, উম্মে জাহান উর্মি, সহ-সাধারণ সম্পাদক আরিফ খন্দকার, সেলিম খান মিল্টন, বলরাম রায়, কোসাধ্যক্ষ মো. শরীফ হোসেন মৃধা, সাহিত্য সম্পাদক রাজিয়া সুলতান ফারহানা, সাংগঠনিক সম্পাদক বীথি জামান দপ্তর আব্দুল কুদ্দুছ এবং কার্যকরী সদস্য কাজী আবুল হাসনাত, প্রফেসর ড. আমির আলী আজাদ, মোসলেমা সামাদ, শরীফা বেগম, সৈয়দা বেগম, টুম্পা গুপ্ত, সাধনা রায়, কাকলী সরকার, নিলু, মো. মাঈনুদ্দিন, বিনয় কুমার রাজবংশী ও রনজিতা রানী রায়।
এরপর সেখানে নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করানো হয়। সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উদীচীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ