• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনার বুস্টার ডোজ দেওয়ার বয়স কমে ৪০

সিসি নিউজ ডেস্ক।। করোনা সংক্রমণ রোধে বুস্টার ডোজের বয়সসীমা কমানো হয়েছে। এখন থেকে ৪০ বছর বয়স হলেই বুস্টার ডোজ দেওয়া হবে। পাশাপাশি ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম মিলনায়তনে দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিষয়ে জানাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বুস্টার ডোজ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগে আমরা ৫০ বছর বয়সীদের বুস্টার ডোজের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সেভাবে ফল পাওয়া যায়নি। তাই এখন থেকে ৪০ বছর বয়সের ওপরে সবাইকে বুস্টার ডোজ দেওয়া হবে।

করোনার ভয়াবহতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ বেড়েছে ২০ গুণ এবং মৃত্যু বেড়েছে চার গুণ। করোনাকে মৃদু বলা যাবে না।

এক মাসে ৩ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন থেকে শুধু শিক্ষার্থী নয়, ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ