• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ছাত্রলীগ নেতা সজিবের শীতবস্ত্র বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি এস এম সাদেকুর রহমান সজিবের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন । শনিবার (২৯ জানুয়ারি) রাতে সৈয়দপুর উপজেলার ইউনিয়ন এবং শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি ।
তিনি শনিবার রাত ৯ টায় ছাত্রলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে হাসপাতালের অসহায় রোগী, তাদের স্বজন, রাস্তার পাশের ফুটপথে শুয়ে থাকা ছিন্নমুল মানুষ, নাইট গার্ডসহ বিভিন্ন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় সৈয়দপুর পৌর ছাত্রলীগের আওতাধীন ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আরিফ, কামারপুকুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানা, সৈয়দপুর কলেজ ছাত্রলীগের হোসেন সোহাগ, মো. রবিউল আলম জীম, মো. শান্তসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সজিব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহবান জানান।
তিনি আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। তারা এদেশের সাধারণ মানুষের অধিকার আদায় করবে এবং তাদের পাশে থাকবে সেই স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে। সেই ছাত্রলীগ আজো বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে চলেছে। দেশরতœ শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও আর্তমানবতার সেবায় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী নিজেদের নিয়োজিত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। (ছবি আছে)।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ