• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কৃষকলীগ থেকে বহিস্কার হেদায়েত আলী শাহ ফকির

নীলফামারী প্রতিনিধি ॥ দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে নীলফামারীর ইটাখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়া হেদায়েত আলী শাহ ফকিরকে কৃষকলীগ থেকে বহিঃস্কার করা হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ইয়াহিয়া আবিদ ও সদস্য সচিব এ্যাডভোকেট আজাহারুল ইসলাম স্বাক্ষরিত জেলা কৃষকলীগের প্যাডে বহিঃস্কারের বিষয়টি প্রকাশ করেন।
হেদায়েত আলী শাহ ফকির জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এই ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হয়ে নৌকা প্রতিকে অংশ নিয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ প্রামানিক মঞ্জু।
জেলা কৃষকলীগের প্যাডে উল্লেখ করা হয় দলীয় প্রার্থীর বিরুদ্ধে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতিকে অংশ নিয়ে বাংলাদেশ কৃষকলীগের গঠনতন্ত্রের ২৪(ঙ) ধারা লঙ্গণ করেছেন। এর ফলে কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে কৃষকলীগের সকল সদস্য পদ থেকে আপনাকে (হেদায়েত আলী শাহ ফকির) বহিঃস্কার করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ