• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে ট্রেন-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৩

সিসি নিউজ ।। দিনাজপুরের বিরামপুরে ট্রেন-প্রাইভেট কার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৬টায় বিরামপুর পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট রেলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পার্বতীপুর উপজেলার শাহপাড়ার (খাগড়াবন্দ) মো. আব্দুল হালিম শাহের ছেলে মো. হাফিজুর রহমান শাহ (৩৮)। অপর দুজনের পরিচয় এখোনো পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রেলগেট অতিক্রমের সময় পার্বতীপুর থেকে একটি প্রাইভেট কার জয়পুরহাটে যাওয়ার পথে রেলগেট অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায় এবং প্রাইভেট কারে থাকা তিনজন প্রাণ হারান।

গেটম্যান সাইদুজ্জামান (৩৩) বলেন, ভোরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় আমি রশি দিয়ে ব্যারিয়ার দিই। হঠাৎ একটি প্রাইভেট কার ব্যারিয়ারের পাশ দিয়ে অতিক্রম করার সময় কুড়িগ্রাম এক্সপেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়।

সকালে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত ও ওসি (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রেলওয়ের হিলি (হাকিমপুর) জিআরপি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মহিদুল বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। তিনটি মরদেহ শনাক্ত করেছি। তাঁদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। জানা গেছে তাঁরা প্রাইভেট কারে করে জয়পুরহাটে যাচ্ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ