সিসি নিউজ।। নীলফামারী সদরের ১১নং সোনারায় ইউনিয়ন পরিষদ ভবনে বুধবার লটারীর মাধ্যমে শ্রমিক বাছাই করা হয়েছে।
জানা গেছে, উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় ৫ হাজার ১শ ৬৮ জন আবেদন করেন। তাদের মধ্যে লটারীর মাধ্যমে ২শ ৫১ জন শ্রমিককে বাছাই করা হয়।
এছাড়াও অপেক্ষমান তালিকায় ৫৪ জনকে রাখা হয়। উক্ত শ্রমিক বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, বাংলাদেশ আওয়ামীলীগ নীলফামারী সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক ওয়াদুদ রহমান, সোনারায় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম শাহ, ইউপি সচিব শফিকুল ইসলাম, সমাজ সেবক নুরুল ইসলাম, নুর জামান, আব্দুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।