সিসি নিউজ ।। সৈয়দপুর প্রেস ক্লাবের চলমান সংকট নিরসনে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে প্রেস ক্লাবের নিজস্ব ভবনে জৈষ্ঠ্য সাংবাদিক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারন সভায় ওই কমিটি গঠন করা হয়।
সভায় সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে জৈষ্ঠ্য সাংবাদিক সাকির হোসেন বাদলকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন নজরুল ইসলাম, আবু বিন আজাদ (রতন), এম এ করিম মিস্টার ও মো. মকসুদ আলম।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগের অন্যতম নেতা অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন ও প্রকৌশলী এ কে এম রাশেদুজ্জামান রাশেদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এ আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।