• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেলওয়ের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করলেন রেলমন্ত্রী

সিসি নিউজ ডেস্ক ।। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অব্যবস্থাপনা দেখে ক্ষোভ ঝাড়লেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি তৎক্ষণাৎ বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শামস মো. তুষার ও স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরীকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পরিদর্শনে যান রেলমন্ত্রী। তিনি পুরাতন রেলওয়ে স্টেশনে প্রস্তাবিত কল্যাণ ট্রাস্টের জায়গা ঘুরে দেখেন।

পরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং, দোকানপাট দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এ সময় দায়িত্বে অবহেলার কারণে শামস তুষার ও রতন কুমারকে সাময়িক বরখাস্ত করার জন্য পূর্বাঞ্চলের জিএম জাহাঙ্গীর হোসেনকে নির্দেশ দেন রেলমন্ত্রী। পরিদর্শন শেষে তিনি সিআরবির কনফারেন্স কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তিনি বলেন, ‘আজকে যাদের বরখাস্ত করেছি তাঁরা যেন চেয়ারে না বসেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ