• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাটে ট্রাক্টর চালকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাট সদর উপজেলার তেঘর বিশা গ্রামের পার্শ্ববর্তী একটি ফসলের মাঠ থেকে মীর হোসান (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোবার সকালে একটি ফসলের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মীর হোসেন তেঘরবিশা মিস্ত্রিপাড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে। তিনি পেশায় একজন ট্যাক্টর চালক ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, গতকাল শনিবার রাতে ১২টার দিকে ট্রাক্টর চালক মীর হাসানের সহকারী প্রতিবেশী তেঘরবিশা হঠাৎপাড়া গ্রামের শ্রী ণগেন পাহানের ছেলে উজ্জল পাহান (১৭) মীর হোসেনকে বাড়ি ডেকে নিয়ে যায়। এরপর তিনি রাতে আর বাড়ি ফিরেননি।
রোববার সকালে ট্রাক্টর চালক মীর হোসান ও তার সহকারি উজ্জল পাহানের বাড়ির মাঝখানে আনুমানিক ৪০০গজের ব্যবধানে ফসলি মাঠে মীর হাসানের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনার পর থেকেই উজ্জলকে খুজে পাচ্ছে না পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মীর হোসানকে দূর্বৃত্তরা গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। ও উজ্জলকে আটকসহ মযনা তদন্ত শেষে মীর হোসেনের হত্যার রহস্য জানা যাবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ