• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবির আওলাই ইউপির নির্বাচন স্থগিত

জয়পুরহাট প্রতিনিধি।। সকল প্রস্তুতি সম্পন্নের পর শেষ মুহূর্তে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউপির সোমবারের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে রবিবার নির্বাচন কমিশন এ আদেশ দিয়েছেন।

চিঠি সূত্রে জানা গেছে, রিট পিটিশন নং ১২৪১/২০২২এর ১ ফেব্রুয়ারি প্রদত্ত মাননীয় হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে সিএমপি নং ৮৮/২০২২ এর ৬ ফেব্রুয়ারি প্রদত্ত আপিল বিভাগের আদেশ প্রতিপালনার্থে নির্বাচন কমিশন আওলাই ইউপির নির্বাচন স্থগিত করার জন্য সিদ্ধান্ত প্রদান করেছেন।

সপ্তম ধাপে পাঁচবিবির আওলাই এবং কুসুম্বা ইউনিয়নে আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। আওলাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রার্থীতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন বিদ্রোহী প্রার্থী একরামুল হক চৌধুরী। আদালত ওই মামলায় ১ ফেব্রুয়ারি ইব্রাহিম হোসাইনের প্রার্থীতা বাতিল করেন।

পরে আপিলের প্রেক্ষিতে ৩ ফেব্রুয়ারি চেম্বার জজ আদালতও ইব্রাহিম হোসাইনের বিরুদ্ধে ‘নো অর্ডার’ আদেশ দেন। পরবর্তীতে ইব্রাহিম হোসাইন আপিলের জন্য রিট করলে ৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের পূর্বের সকল আদেশ স্থগিত করে ১৩ ফেব্রুয়ারি শুনানির আদেশ দেন। আপিল বিভাগের আদেশ প্রতিপালনার্থে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করার জন্য সিদ্ধান্ত প্রদান করেন।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম রাত ১০টায় নির্বাচন স্থগিত সংক্রান্ত নির্বাচন কমিশনের চিঠির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আওলাই ইউনিয়নের নির্বাচন স্থগিত হলেও কুসুম্বা ইউনিয়নে আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে আওলাই ইউনিয়নে সরবরাহ করা নির্বাচনী সরঞ্জামাদি ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ