• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত

সিসি নিউজ ডেস্ক ।। আগামী শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ডিনস কমিটির সুপারিশ অনুযায়ী ১ হাজার ১৫টি আসন কমানোর বিষয়ে পর্যালোচনা এবং সুপারিশ প্রণীত হয়েছে।

পাঁচটি ইউনিটের পরিবর্তে চারটি ইউনিটের (ক, খ, গ, চ) আওতায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেবে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে সামাজিক বিজ্ঞান অনুষদকে (বিভাগ পরিবর্তন ইউনিট) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের আওতাভুক্ত করা হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসনসংখ্যা পুনর্নির্ধারণ বিষয়ে সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের বিষয়গুলো আগামী অ্যাকাডেমিক কাউন্সিলে চূড়ান্ত করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘ঘ-ইউনিট না রাখার বিষয়ে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটির অনুমোদন আজকের সভায় দেওয়া হয়েছে। আগামী অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় তা চূড়ান্ত হবে। চূড়ান্ত হলে ‘ঘ’ ইউনিট আর থাকবে না।’

এছাড়া ডিনস কমিটির সুপারিশ অনুযায়ী যুগের সঙ্গে তাল মিলিয়ে কিছু বিভাগে আসনসংখ্যা বাড়বে এবং কিছু বিভাগে কমবে সে হিসেবে ১ হাজার ১৫টি আসন কমানোর সুপারিশ করা হয়েছে। সেটারও অনুমোদন দেওয়া হয়েছে এবং ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিট পরিবর্তনের নীতিমালা প্রণয়নের জন্য ডিনস সাব কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মুহাম্মদ সামাদ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ