• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে একটিতে আওয়ামী লীগ, অন্যটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী

সিসি নিউজ।। সপ্তম ধাপে অনুষ্ঠিত নীলফামারী সদর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটিতে নৌকা এবং অন্যটিতে নৌকা বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।
সোমবার  ভোট গ্রহনের পর রাতে ভোট গণনা শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা  মো. আফতাব উজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী কুন্দপুকুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকি (নৌকা) ৭ হাজার ১২৫ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা (চশমা) পেয়েছেন ৫ হাজার ৯৬ ভোট।
অপর দিকে ইটাখোলা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী হেদায়েত আলী শাহ ফকির  (আনারস) ৯ হাজার ৬৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীয়ত প্রার্থী হাফিজুর রশীদ প্রামানিক মঞ্জু  (নৌকা) পেয়েছেন ৬ হাজার ২৯৩ ভোট।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আফতাব উজ্জামান বলেন, ১৮টি কেন্দ্রে সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল চারটা পর্যন্ত। তীব্র শীত উপেক্ষা করে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দেন। ইউনিয়ন দুটিতে মোট ৪৮ হাজার ৫০৫ জন ভোটারের মধ্যে ৩৮ হাজার ৯১৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৮৮১ টি ভোট ত্রুটিপূর্ন হওয়ায় বাতিল ঘোষণা করা হয়।
ইউনিয়ন দুটিতে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ৪৩জন এবং সাধারন সদস্য পদে ১০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
এদিকে সুষ্ঠ ভোটগ্রহনের জন্য প্রতিটি ইউনিয়নে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনটি স্ট্রাইকিং ফোর্স  মোতায়েন এছাড়াও র‌্যাব ও বিজিবির তিনটি করে টহল দলও নির্বাচনী পরিবেশরক্ষার কাজে নিয়োজিত ছিলো।

উল্লেখ যে, সীমানা জটিলতা মামলার অবসান ঘটিয়ে দীর্ঘ ১১বছর পর সপ্তম ধাপে নীলফামারীর এ দুইটি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ