• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রংপুরে ড. ওয়াজেদ মিয়ার নামে প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ

সিসি নিউজ ডেস্ক।। বহুল প্রত্যাশিত ড. এম এ ওয়াজেদ মিয়া প্রকৌশল বিশ্ববিদ্যালয় রংপুরে স্থাপনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও পীরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী। সম্প্রতি একটি জাতীয় দৈনিক জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি বলেন, ‘আমি রংপুরে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি উত্থাপন করবো। বিশ্ববিদ্যালয়টি প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার নামে করার দাবি করেছে এলাকাবাসী।’

দীর্ঘদিন ধরে রংপুরে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি রয়েছে এলাকাবাসীর। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রংপুরকে বিভাগে উন্নীত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রংপুর পৌরসভাকে সিটি করপোরেশন এবং রংপুরে মেট্রোপলিটন পুলিশ সেবাও চালু করা হয়। রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় গত বছর স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস সম্পর্কিত প্রথম ও একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। চলতি বছর কুড়িগ্রামে স্থাপিত হয় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া নীলফামারীতে চালু হয়েছে সরকারি মেডিক্যাল কলেজ। রংপুর বিভাগের ৮ টি জেলায় ৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলেও পৃথক প্রকৌশল বিশ্ববিদ্যালয় নেই। এছাড়া ঠাকুরগাঁওয়ে সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের দাবি জানিয়ে আসছে ঠাকুরগাঁও সচেতন নাগরিক সমাজ। রংপুর মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, রংপুর বিভাগ ঘোষণার পর এই বিভাগের উন্নয়ন প্রধানমন্ত্রী সরাসরি তত্ত্বাবধান করেন।

রংপুরের পীরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশের একজন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী। তিনি আমাদের এলাকার কৃতী সন্তান। তার নামে এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। কিন্তু আমরা মনে করি উনার নামে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রয়োজন। তার জন্মস্থান পীরগঞ্জে এটি স্থাপন করার জন্য ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে আমরা অনুরোধ করেছি।

সুশাসনের জন্য নাগরিক সুজন-এর রংপুর শাখার সভাপতি রুহুল আনাম বেনজু বলেন, রংপুরে বিজ্ঞান শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই এলাকায় একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়া জরুরি। সেটি ড. এম এ ওয়াজেদ মিয়ার নামে হলে তা হবে শতভাগ যৌক্তিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ