• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছে না: শিক্ষামন্ত্রী

সিসি নিউজ ডেস্ক ।। দেশের স্কুল-কলেজে নতুন করে আর ছুটি বাড়ানো হচ্ছে না। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

দীপু মনি বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা নিরসনে সব পক্ষের সঙ্গেই ইতিবাচক আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো রাষ্ট্রপতিকে জানানো হবে। তিনি সিদ্ধান্ত নেবেন।’

করোনা সংক্রমণ বাড়ায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি থেকে বন্ধ আছে। দ্বিতীয় ধাপে এই ছুটি বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দেড় বছর বন্ধ ছিল। তবে বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ