• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে পাওয়া গেলো দুর্লভ সাপ

সিসি নিউজ।। ঠাকুরগাঁওয়ে ‘রেড কোরাল কুকরি’ নামের বিরল প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। এটি পৃথিবীর দুর্লভ সাপগুলোর একটি।

বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বড় বালিয়া থেকে সাপটি জীবিত উদ্ধার করেন জয়নাল নামে স্থানীয় এক ব্যক্তি।

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা বন্যপ্রাণী সংরক্ষক সহিদুল ইসলাম বলেন, স্থানীয়রা সাপটি ধরে খবর দেয়। পরবর্তীতে আমরা স্থানীয়দের কাছ থেকে সাপটিকে উদ্ধার করি।

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান জানান, বিরল প্রজাতির সাপটি সংরক্ষণে বন্য ও প্রাণী অধিদফতরকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

রেড কোরাল কুকরি বিরল প্রজাতির একটি সাপ। উজ্জ্বল কমলা ও প্রবাল লাল বর্ণের এ প্রজাতিটির বৈজ্ঞানিক নাম ওলিগোডন খেরেনসিস (Oligodon Kheriensis)। সাপটি মৃদু বিষধারী। এ সাপটি পৃথিবীর দুর্লভ সাপগুলোর একটি। হিমালয়ের পাদদেশে দেখা যায়।

জানা যায়, পুরো পৃথিবীতে খুব কমই এ সাপের দেখা মিলেছে। ১৯৩৬ সালে উত্তর প্রদেশের খেরি বিভাগের উত্তরাঞ্চল থেকে এটি আবিষ্কৃত হয়। ২০১৪ ও ২০১৫ সালে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলা থেকে মৃত অবস্থায় লাল কোরাল কুকরি সাপ উদ্ধার করা হয়। ২০১২ সালের জুলাই মাসে উত্তর প্রদেশের বাহরাইচ জেলার কতরনিয়াঘাট বন্যপ্রাণ অভয়ারণ্যে এই ধরনের সাপ পাওয়া যায়। ২০১৮ সালে সোনারিপুর রেঞ্জের দুধ্ব ব্যাঘ্র সংরক্ষিত এলাকায় এই সাপ পাওয়া যায়। ২০১৯ সালের জুন মাসে দুধ্ব ব্যাঘ্র সংরক্ষিত এলাকায় এর সন্ধান মেলে। ২০২০ সালের আগস্ট মাসে নৈনিতাল জেলার একটি বাড়ি থেকে লাল কোরাল কুকরি সাপ উদ্ধার করা হয়।

দুইটিমাত্র নমুনা থেকে লাল কোরাল কুকরি সাপের প্রজাতি বর্ণনা করা হয়। এর মধ্যে প্রথমটি পাওয়া যায় ভারতের উত্তর প্রদেশের খেরি বিভাগে। অপরটি পাওয়া যায় নেপালের পশ্চিমাঞ্চলের মহেন্দ্রনগরে। ২০০২ সালে চিতবন জাতীয় উদ্যানের আশেপাশের এলাকা থেকে একটি সাপ পাওয়া যায়। ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলায় এই প্রজাতির সাপ উদ্ধার করা হয়।

কোরাল কুকরি সাপের বিষয়ে এখন পর্যন্ত খুব কমই জানা গেছে। ধারণা করা হয়, এরা নিশাচর এবং অধিকাংশ সময় মাটির নিচে কাটায়। এদের দেহজ আঁইশ দ্বারা মাটি খুঁড়তে পারে বলে মনে করা হয়। এরা খুব সম্ভবত কেঁচো ও লার্ভা খেয়ে জীবন ধারণ করে। ভারতে লাল কোরাল কুকরি সাপ সংরক্ষিত প্রজাতি হিসেবে বর্ণিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ