• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে জিপিএ-৫ পেয়েছে ১০০৮ পরীক্ষার্থী

সিসি নিউজ ।। রবিবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও সমমানের পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১৪টি কলেজের মধ্যে ১১টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৮ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮৪৭ জন, মানবিকে ৯৩ জন এবং ব্যবসায় শিক্ষায় ৬৮ জন জিপিএ-৫ পেয়েছে।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে। এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৩৭২ জন। তন্মধ্যে বিজ্ঞান বিভাগে ৩১৪ জন, মানবিকে ৪১ জন এবং ব্যবসায় শিক্ষায় ১৭ জন। শুধুমাত্র বিজ্ঞান বিভাগে ২৪৯ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় পর্যায়ে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। তৃতীয় স্থানে রয়েছে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর কর্তৃক পরিচালিত শহরের অভিজাত এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৮২ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৪৫ জন, মানবিকে ১৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮ জন। জিপিএ – ৫ প্রাপ্তির দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন গ্রুপে জিপিএ -৫ পেয়েছে ১০০ জন। এর মধ্যে বিজ্ঞানে ৭০ জন, মানবিকে ৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২২ জন। আর ৫২ জন পরীক্ষার্থী জিপিএ – ৫ পেয়ে উপজেলায় পঞ্চশ অবস্থানে রয়েছে প্রাচীনতম ও ঐতিহ্যবাহী সৈয়দপুর সরকারি কলেজ। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৪০জন, মানবিকে ১০জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২জন পরীক্ষার্থী রয়েছে।
এছাড়াও সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজ থেকে তিন বিভাগে ২১ জন, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ১৬ জন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের ৯ জন, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের ৩ জন, সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের ৩ জন এবং কামারপুকুর ডিগ্রী কলেজ থেকে একজন পেয়েছে জিপিএ-৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ