সিসি নিউজ।। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী প্রেসক্লাব কার্যালয়ে ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন নিউজ বাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি নুর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুরুল করিম।
অনুষ্ঠানে করেনাকালীন সময়ে বিশেষ অবদান রাখায় স্বেচ্ছাসেবী সংগঠন সেইফ ফাউন্ডেশনকে ঢাকা পোস্টের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। পরে স্বেচ্ছাসেবী সংগঠন সেইফ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মানতাসা আক্তারের হাত দিয়ে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, কালের কন্ঠের জেলা প্রতিনিধি ভূবন রায় নিখিল, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি বিজয় কাজল চক্রবর্তী, খোলা কাগজের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি তৈয়ব আলী, সমকালের ডোমার প্রতিনিধি রওশন রশীদ, মানবজমিনের ডোমার প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।