সিসি নিউজ ডেস্ক।। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ লাইন্সে প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত নতুন চারতলা ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় শহরের নতুন বাবুপাড়ায় এর উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো: দিদার আহম্মদ (সেবা)।
এ উপলক্ষে ভবনের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী গণপূর্ত বিভাগের বিভাগীয় প্রকৌশলী দেলওয়ার মাহাফুজ সোহাগ ও নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের এএসপি তোবারক আলী, এডিএসপিআর শাহ মমতাজুল ইসলাম, আরপি আফজাল হোসেন, ডিআইও-১ বাহারুল ইসলাম, ওসি (ওয়াচ) মো: হাবিবুল আলম, হেড এসিস্ট্যান্ট রফিকুল ইসলাম।