• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নিত্যপণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধির লাগাম টানতে বিভিন্ন পণ্যে সরকারের ভর্তুকী- বাণিজ্য মন্ত্রী

সিসি নিউজ।। বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনসী বলেছেন, আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধির কারনে দেশের আভ্যন্তরীন বাজারে তেল, চিনি ও ডালের দাম বাড়ছে। তবে কৃষি পন্যের দাম কমছে।
পেঁয়াজের দাম ২০০ টাকা উঠেছিল। বর্তমানে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমাকে গত সপ্তাহে কৃষি মন্ত্রী বলেছেন। অতএব পণ্যের দাম কমছে না তা কিন্তু নয়।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘‘এয়ার লাউ এবং এটিএম বুথ’’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রী।
নিত্যপণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধির লাগাম টানতে বিভিন্ন পণ্যে সরকার ভর্তুকী দিচ্ছে জানিয়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুনসী বলেন,‘ আজকের বেসিক যেটি থিউরী সাফলাই এ- ডিমা- এই দু’টোর সাথে ব্যালেঞ্জ করেই দাম বাড়বে। তবে তেল, চিনি এবং ডাল আন্তর্জাতিক বাজারে যেহেতু আমাদের ৯৯ শতাংশ নির্ভর করতে হয় বাহিরের ওপরে সেহেতু বাহিরে দাম বাড়ার কারণেই আমাদের দেশের ব্যবসায়ীরা সেভাবে ব্যবসা করেনা এবং আমদানী করে না। আর আমাদের (সরকার) দায়িত্ব হলো যেখানে সমস্যা সেখানে ভুর্তকী দিয়ে টিসিবির মাধ্যমে পণ্য এনে জনগনের কাছে পৌছে দিচ্ছি।
তিনি বলেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির পণ্য সরবাহ সক্ষমতা পঞ্চাশ লাখ মানুষ থেকে বৃদ্ধি করে এক কোটিতে রূপান্তর হয়েছে। আমরা সরকারের তরফ থেকে সর্বচ্চ চেস্টা করছি যাতে রমজান সামনে রেখে মানুষের অবস্থা ভালো থাকে এবং গরীব-দুঃখী মানুষ যাতে কম মূলে নিত্যপ্রয়োজনীয় পণ্য পায়।
উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান মো.ওয়াকিল উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম-পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান,নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ