• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আহমেদাবাদে বোমা হামলার ঘটনায় ৩৮ জনের মৃত্যুদণ্ড

সিসি নিউজ ডেস্ক ।। ভারতের সাংস্কৃতিক ও বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত আহমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

শুক্রবার অভিযুক্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয় গুজরাটের একটি বিশেষ আদালত। বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ২০০৮ সালের ২৬ জুলাই তারিখে ৭০ মিনিটের ব্যবধানে শহরের বিভিন্ন এলাকায় ২১টি বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় মোট ৫৬ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিল।

এ হামলার ঘটনায় জঙ্গি গোষ্ঠী হরকাতুল-উল-জিহাদ-আল-ইসলামি জড়িত থাকার দাবি করেছিল। পরে পুলিশের তদন্তে ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্তদের মধ্যে অন্যতম হচ্ছে স্টুডেন্টস মুভমেন্ট অব ইন্ডিয়ার নেতা সাফদার নাগোরি।

গত ৮ ফেব্রুয়ারি প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) আদালত রায় ঘোষণা করেন।

আহমেদাবাদে বিস্ফোরণের আগে জয়পুর এবং বেঙ্গালুরুতেও ধারাবাহিক বোমা হামলার ঘটনা ঘটেছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ