• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সার্চ কমিটির বৈঠকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা

সিসি নউজ ডেস্ক ।। নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের বাছাইয়ে আজ শনিবার বৈঠকে বসেছিল সার্চ কমিটি। এই বৈঠকে  নির্বাচন কমিশনের জন্য ২০ জনের নাম সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। আজ শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে  বৈঠক শেষে এমনটি জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন।

সামসুল আরেফিন বলেন, আগামীকাল রোববার বিকেলে আবার বৈঠক হবে। দু-এক দিনের মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত হবে। তাঁদের নাম প্রকশের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে গত বুধবার বৈঠকে বসেছিল সার্চ কমিটি। সার্চ কমিটি গঠনের ১২ দিনে নিজেরা চার দফা বৈঠক করেছেন আর বিশিষ্টজনদের নিয়ে চার দফা বসেছেন।

ইতিমধ্যে ৩১৬ জনের নাম প্রকাশ করেছে সার্চ কমিটি। সূত্রে জানা গেছে, এই তালিকা কাটছাঁট করে ৫০ জনে নামিয়ে আনা হয়েছে। এখন সুপারিশ চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

ছয় সদস্যের সার্চ কমিটির পরবর্তী সিইসি ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করার কথা। ওই তালিকা থেকে অনধিক পাঁচজনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন ত্রয়োদশ নির্বাচন কমিশন। তাঁদের মধ্যে একজন হবেন সিইসি, বাকিরা নির্বাচন কমিশনার। আর তাঁদের ওপরই থাকবে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের ভার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ