• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক ব্যাক্তির মৃত্যু

সিসি নিউজ ।। দিনাজপুরে চলন্ত ট্রেন থেকে তাড়াহুড়ো করে করে নামতে গিয়ে দুইপা বিচ্ছিন্ন হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় দিনাজপুর রেল স্টেশনের ১ নম্বর প্লাটফরমের পূর্ব প্রান্তে এই দুর্ঘটনা ঘটে।

পরে রেলওয়ে কর্তৃপক্ষ আহত অবস্থায় মাজেদুল ইসলাম (৫০) নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই ভোর ৪টার দিকে ওই ব্যক্তি মারা যান।

নিহত মাজেদুল ইসলাম বিরল উপজেলার দোগাছি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর স্টেশনে এসে দাঁড়ালে সেটিতে মেয়ে ও জামাইকে তুলে দিতে আসেন মাজেদুল ইসলাম। এসময় বগির ভেতরে মেয়ে জামাইয়ের সঙ্গে কথা বলছিলেন তিনি। এরই মধ্যে ট্রেন ছেড়ে দেয়। তখন চলন্ত ট্রেন থেকে তাড়াহুড়ো করে উল্টো দিকে নামতে গিয়ে পা ফসকে মাজেদুর রহমান প্লাটফরম থেকে নীচে রেল লাইনে পড়ে যান। এতে তার শরীর থেকে পাঁ দুটো বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এসময় তার মেয়ে ও জামাই ঘটনাটি টের পাননি।

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটি দিনাজপুর স্টেশন ছেড়ে চলে যাওয়ার পর দুই পা কাটা পড়া মাজেদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হয়। ভোরে তিনি ওই হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ