সিসি নিউজ ।। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বই ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের আতিয়ার কলোনীতে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ প্রদর্শনী উদ্বোধন করা হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সৈয়দপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একরামুল হক। সংগঠনটির সহ-সভাপতি মাসুদ রানা খানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দপুর সরকারি কলেজের শিক্ষক আহসান উদ্দীন বাদল, পূবালী স্কাউট ও বিজ্ঞান ক্লাবের কুতুব উদ্দীন আলো। প্রদর্শনীকালীন সংগঠনটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সম্পাদক সারোয়ার রহমান। বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বই ও পোস্টার প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।