• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্র নিহত

সিসি নিউজ ।। নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলা নামক স্থানে মোটর সাইকেলের সাথে অটোবাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা গেছেন মোটর সাইকেল চালক স্কুলছাত্র নয়ন রায়। এ দূর্ঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল আরোহী সোহেল রানাকে নীলফামারী জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত নয়ন রায় নীলফামারী পুলিশ লাইন্স একাডেমীর দশম শ্রেনীর ছাত্র। সে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ধুলিয়া গ্রামের মাধব রায়ের পুক্র। মোটরসাইকেল আরোহী আহত সোহেল রানা পুর্ব কুখাপাড়ার জিল্লুর রহমানের পুত্র।

স্থানীয়রা ও পুৃলিশ জানিয়েছে, সোমবার সকাল ১১টার দিকে দুই বন্ধু বেপরোয়া গতিতে মোটর সাইকেলযোগে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোবাইকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ বলেন, অটোবাইকটিকে আটক করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ