• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রস্তাবিত ব্যক্তিই হলেন নতুন সিইসি

সিসি নিউজ ডেস্ক।। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে কাজী হাবিবুল আউয়ালের নামটি প্রস্তাব করেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গত ১৮ ফেব্রুয়ারি গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত এক সভায় জাফরুল্লাহ চৌধুরী নিজেই এ কথা জানান।

ওই দিন জাফরুল্লাহ চৌধুরী সার্চ কমিটির কাছে তাঁর প্রস্তাবিত আটটি নাম প্রকাশ করেন। কাজী হাবিবুল আউয়ালের বিষয়ে সেদিন তিনি বলেন, ‘আমি সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালের নাম প্রস্তাব করেছি। কারণ তিনি যখন প্রতিরক্ষা সচিব ছিলেন, তখন তিনি দেখলেন ক্যান্টনমেন্টে পাকিস্তান আমলের হিসাবে বিদ্যুৎ বিল নেওয়া হয়। তিনি তখন সেই বিলের পরিমাণ বাড়াবার উদ্যোগ নিয়েছিলেন। আমি দেখলাম যেই ব্যক্তি সেনাবাহিনীর বিদ্যুৎ বিল বাড়াতে পারে, তার কোমরের জোর আছে। নির্বাচন কমিশন কমিশনে এমন একজন লোকই দরকার।’

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। তিনি আইন, ধর্ম ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সচিব ছিলেন। ‘জীবন পাতার জলছাপ’ ও ‘ট্রাজেকটরি অব অ্যা জুডিশিয়াল অফিসার’ তাঁর উল্লেখযোগ্য বই।

নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া বাকি চারজন হলেন— সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ