• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে মহিলা আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
রবিবার সকাল ১০টায় জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর সেখানে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে বেলা ১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক মন্ত্রী সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। উদ্বোধনী শেষে শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
নীলফামারী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া ইসলাম রূপালীর সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।
জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম এনার স ালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ