• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভগ্নিপতিকে শ্যালিকার বিয়ে, ঘর করতে রাজি বড় বোন

সিসি নিউজ ডেস্ক।। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বড় বোনের স্বামীকে বিয়ে করলেন ছোট বোন। গতকাল শনিবার উপজেলার সদর ইউনিয়নের কাঁঠালিয়া এলাকা এ ঘটনা ঘটে। বড় বোনের স্বামীর নাম সুজিত গাইন। তিনি পেশায় একজন ডেকোরেটরের ব্যবসায়ী।

জানা যায়, ৫ বছর আগে মৃত মাস্টার কেদারনাথ গাইনের ছেলে সুজিত গাইনের সঙ্গে উপজেলার ঘোপেরখাল গ্রামের কালিপদ সিকদারের মেয়ে রূপালি গাইনের (২৫) বিয়ে হয়। এ সংসার জীবেন তাঁদের দুই সন্তানও হয়। প্রথম সন্তানের বয়স ৪ বছর এবং দ্বিতীয় সন্তানের বয়স ২ বছর।

সম্প্রতি আবারও তিনি তার শ্যালিকা অর্থাৎ প্রথম স্ত্রীর আপন ছোট বোন স্বর্ণালীকে (১৮) বিয়ে করেন। গত ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় বিয়ের পর একই ঘরে সংসার পেতেছেন সুজিত গাইন।

রূপালি গাইনের ভাই জয়দেব সিকদার বলেন, ‘সুজিত গাইনের সঙ্গে আনুমানিক ৫ বছর আগে আমার মেজো বোনের বিয়ে দেই। সেই সুবাদে আমার ছোট বোন ভগ্নিপতির বাড়িতে থেকে পড়াশোনা করত। ভগ্নিপতির বাড়িতে থাকায় আস্তে আস্তে স্বার্নালীর সঙ্গে সুজিতের প্রেম ভালোবাসা সৃষ্টি হয়। আমরা জানতে পেরে আমার বোনকে আমাদের বাড়িতে নিয়ে যাই। পরবর্তীতে স্বার্ণালীকে খুঁজে না পাওয়ায় আমার বাবা নাজিরপুর থানায় ভগ্নিপতি সুজিত গাইনের নামে অভিযোগ করেন।’

এ বিষয়ে সুজিত গাইনের প্রথম স্ত্রী রূপালী গাইনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এ বিয়ে আমি মেনে নিয়েছি। আমার ছোট বোনকে নিয়ে একই ঘরে সংসার করব। আমার কোনো আপত্তি নাই।’

সুজিত গাইনের কাকা গজেন গাইন বলেন, ‘তারা বিবাহ করেছে শুনেছি কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো বিয়ে হয় নাই, দিন তারিখ দেখে আমরা আনুষ্ঠানিক বিয়ের তারিখ ধার্য করব।’

এ ব্যাপারে সুজিত গাইনের সঙ্গে যোগাযোগ করার জন্য তার মোবাইলে একাধিকবার করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ‘মেয়ের বাবা একটা অভিযোগ দিয়েছে। আমরা অভিযোগের ভিত্তিতে উভয়কে থানায় হাজির করি। তারা উভয়ই এ বিয়ে মেনে নিয়েছে এবং ঘর-সংসারও করবে। কেউ কোনো মামলা করবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ