সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে সালেম হোসেন নামের (১৪) এক শিশু নিহত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হাজিপাড়ায় মাহবুব হাজির ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেম একই এলাকার মৃত একরামুল হোসেনের ছেলে।
জানা যায়,ওই ট্রাক্টরের সাহায্যে ইটভাটায় মাটি সরবারহ কর হয়ে থাকে। সালেম ছিল সেই ট্রক্টরের হেলপার। ঘটনার দিন উল্লেখিত সময়ে চালক না থাকায় সালেম নিজেই ট্রক্টরটি ইটভাটায় নেওয়ার চেষ্টা করে। নিয়ন্ত্রণ হারিয়ে সে ট্রাক্টরের নিচে পড়ে গিয়ে চাকার সাথে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেউ অভিযোগ না করায় পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।