• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ও ডিমলায় বীমা দিবস পালিত

সিসি নিউজ ডেস্ক।। নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পরিষদের উদ্যোগে ১লা মার্চ জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। এ সময় উপজেলার সকল বীমা কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে মিলিত হয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১লা মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তাঁর এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে ১লা মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার। সেই বছর থেকেই বীমা দিবস পালন হয়ে আসছে।

এদিকে” বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাবে সবাই মিলে” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম,কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী,সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, নির্বাচন কর্মকর্তা মাহবুবা আক্তার বানু, ডিমলা থানার (ওসি-তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমানসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ