• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে আলোচনা সভা

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্িষ্ঠত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ওই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য দেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও শহীদ পরিবারের সন্তান সাখাওয়াৎ হোসেন খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু প্রমূখ।
এতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুরো আলোচনা সভাটি সঞ্চালনা করেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।
শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ