• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফের বাড়ল এলপিজির দাম

সিসি নিউজ ডেস্ক ।। ফের বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বৃহস্পতিবার প্রতি কেজি গ্যাসে মূসকসহ ১১৫ দশমিক ৮৮ টাকা সমন্বয় করে এই ঘোষণা দেয়, যা আগে ছিল ১০৩ দশমিক ৩৪ টাকা।

সেই পরিপ্রেক্ষিতে ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ১৫১ টাকা বেড়েছে। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৩৯১ টাকায়, যা আগে ছিল ১ হাজার ২৪০ টাকা।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই এই দাম কার্যকর হবে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসকসহ মূল্য ৫.৫ কেজি ৬৩৭ টাকা; ১২ কেজি ১ হাজার ৩৯১ টাকা; ১২.৫ কেজি ১ হাজার ৪৪৯ টাকা; ১৫ কেজি ১ হাজার ৭৩৮ টাকা; ১৬ কেজি ১ হাজার ৮৫৪ টাকা; ১৮ কেজি ২ হাজার ৮৬ টাকা; ২০ কেজি ২ হাজার ৩১৮ টাকা; ২২ কেজি ২ হাজার ৫৪৯ টাকা; ২৫ কেজি ২ হাজার ৮৯৭ টাকা; ৩০ কেজি ৩ হাজার ৪৭৬ টাকা; ৩৩ কেজি ৩ হাজার ৮২৪ টাকা; ৩৫ কেজি ৪ হাজার ৫৫ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ২১৫ টাকা।

সবশেষ চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৪০ টাকা নির্ধারণ করে বিইআরসি। এর আগে গত বছরের ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করে বিইআরসি, যা ছিল গত বছরের সর্বোচ্চ দাম। পরে ৩ ডিসেম্বর দাম কমিয়ে ১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ