• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া

সিসি নিউজ ডেস্ক ।। অলিভিয়া বন্দরের জলসীমায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজে হামলা ও একজন নিহত হওয়ার ঘটনায় ইউক্রেনকে দুষছে রাশিয়া। দেশটি নিহত বাংলাদেশির স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেনের জাতীয়তাবাদীরা পিছু হটার সময় লোকজনকে জিম্মি ও মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

ঢাকায় রাশিয়া দূতাবাসের ফেসবুক পেজে বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অলভিয়া বন্দরের (ইউক্রেন) অভ্যন্তরীণ নোঙ্গরঘরে অবস্থানরত বিএসসি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির ৩য় প্রকৌশলী বাংলাদেশি হাদিসুর রহমান মিসাইল হামলার ফলে নিহত হয়েছেন।

ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে। বন্দর থেকে বাংলাদেশি জাহাজের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে রাশিয়ান পক্ষ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

রাশিয়া দূতাবাস আরও জানায়, তথ্য উপাত্তের ভিত্তিতে রাশিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ড বার বার বলেছে পিছু হটার সময় ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা নির্বিচারে গুলি চালায় এবং ইচ্ছাকৃতভাবে জিম্মিদের ধরে নিয়ে যায়। ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা তাদের ‘মানব ঢাল’ হিসাবে ব্যবহার করে। এটি তাদের সন্ত্রাসী কৌশল।

রাশিয়া দূতাবাস বলেছে, ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান থেকে উদ্ভূত মানবিক সমস্যা সমাধান, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুরোধ গ্রহণ করতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হটলাইন (+৭ ৪৯৫ ৪৯৮-৩৪-৪৬, +৭ ৪৯৫ ৪৯৮-৪২ -১১, +৭ ৪৯৫ ৪৯৮-৪১-০৯) চালু করেছে। এছাড়াও এ বিষয়ে ই-মেইলেও (gumvs@mil.ru) যোগাযোগ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ