• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মঙ্গলবার থেকে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট

সিসি নিউজ ডেস্ক।। ট্রেন চালু হলেও করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ট্রেনের স্ট্যান্ডিং টিকিট দেওয়া বন্ধ ছিল। বর্তমানে করোনার সংক্রমণ কমে যাওয়ায় মঙ্গলবার (৮ মার্চ) থেকে সারা দেশে সীমিত কিছু ট্রেনের স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে। এর ফলে ট্রেনে দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা হবে।

আজ শুক্রবার সকালে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রির বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অপারেশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

রেল সূত্র জানায়, ‘সারা দেশে সীমিত কিছু ট্রেনে এই সেবা চালু করা হবে। অতিরিক্ত স্টপেজ আছে এবং যাত্রীদের চাহিদা বেশি এসব কিছু বিবেচনা করে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে। তবে ট্রেনের মোট আসনের ২০ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘যেহেতু করোনার সংক্রমণ কিছুটা কমে গেছে। অনেক কিছুই স্বাভাবিক হয়ে এসেছে। ফলে স্ট্যান্ডিং টিকিট বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনেরও স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে যাত্রীদের সুবিধার্থে। তবে পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী কোনো ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে না।’

এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে গত ১৫ জানুয়ারি থেকে আন্তনগর ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু করোনার সংক্রমণ কমে যাওয়ার কারণে গত ৯ ফেব্রুয়ারি থেকে সব আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছিল। তবে ট্রেন চালুর নির্দেশনায় বলা হয়েছিল, আন্তনগর ট্রেনসমূহের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এবার এই সিদ্ধান্তের পরিবর্তন এল।

বর্তমানে বাংলাদেশ রেলওয়ের মোট ৩৯৭টি ট্রেন চলাচল করে। এর মধ্যে যাত্রীবাহী আন্তনগর ট্রেন আছে ১০৪ টি, লোকাল কমিউটার, এক্সপ্রেস ট্রেন আছে ২৫৩টি এবং মালবাহী ট্রেন চলে ৪০টির মতো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ