• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাস্টমসে ৪৯ পণ্যের নিলাম ১০ মার্চ

সিসি নিউজ ডেস্ক ।। আগামী ১০ মার্চ চট্টগ্রাম কাস্টমে বিভিন্ন ধরণের ফ্রেব্রিক্স-রসায়নিক পর্দাথসহ ৪৯ লট পণ্য নিলামে তোলা হচ্ছে। নিলাম শাখার র্কমকর্তারা জানান,নিলাম প্রক্রিয়ায় অংশ হিসেবে গত বুধবার থেকে ক্যাটালগ ও দরপত্র বিক্রি শুরু হয়েছে। বিডাররা নির্ধারিত মূল্য পরিশোধ করে আগামী ৮ র্মাচ পর্যন্ত ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করতে হবে ।

কাস্টমসের নিলাম শাখা সূত্রে জানা গেছে, ৪৯ লট পণ্যের মধ্যে রয়েছে- ইজিজি ইনকিউবেটর, ফুটওয়্যার সেন্ডল, সেফটি গিয়ার ফ্রেম,গার্মেন্টস ফ্রেব্রিক্স,কনক্রিট ব্লক,জেলিং এজেন্ট,পলি ব্যাগ,তেতুল বিচি, তৈরি পোশাক, ব্যবহৃত যন্ত্রপাতি,ওয়াটার ফিল্টার,গ্রে ফেব্রিক্স, অ্যাডভারটাইজিং স্যাম্পল,ক্যাপিটাল মেশিনারি, পিভিসি কম্পাউন্ট, সয়েল স্টাভিলাইজার, সালফিউরিক এসিড, টেক্সটাইল ব্যাগ, পেপার ব্যাগ, ল্যাবরেটরি সাপ্লাই, সেলফ অ্যডহেসিভ ট্যাপ, অ্যামোনিয়াল ভাল্ব, এয়ার কন্ডিশন ইউনিট, ট্রান্সফরমার অয়েল, হাইড্রোলিক অয়েল, গ্রীজ, কেমিক্যাল, ল্যাবরেটরি ইক্যুইপমেন্ট, প্লাস্টিক হ্যাংগার, বল বিয়ারিং, অলিভ অয়েল, রসুন,মিল্ক পাউডার ও পেট ফিল্ম ইত্যাদি। নিলাম শাখার সূত্রে জানা গেছে, বিডাররা অফিস চলাকালীন সময়ে চট্টগ্রাম কাস্টমের নিলাম শাখা এবং নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান মের্সাস কে এম কর্পোরেশনের মাঝিরঘাটের অফিস থেকে ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করতে পারবেন । এছাড়া ঢাকার কাকরাইলে অবস্থিত শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম-কমিশনারে [সদর] কার্যালয় থেকেও মূল্য পরিশোধ করে ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করতে পারবেন। নিলামের দরপত্র আগামী ৮ মার্চ থেকে ৯ মার্চ বেলা ২টার মধ্যে জমা দেয়া যাবে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা [প্রশাসন] কার্যালয়ে, চট্টগ্রাম জেলার প্রশাসকের কার্যালয়ে ও ঢাকার কাকরাইলে অবস্থিত শুল্ক আবগরী ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম-কমিশনারের [সদর] কার্যালয়ে। এর পর ১০ মার্চ বেলা আড়াইটায় বিডারদের উপস্থিতে দরপত্রের বাক্স খোলা হবে । নিলাম সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ দরদাতাদের অনুকূলে পণ্য বিক্রির অনুমোদন দিবেন নিলাম কমিটির সদস্যরা । নিলামে অংশ গ্রহণ করতে প্রতিষ্ঠানের ক্ষেত্রে দরপত্রের সাথে হালনাগাদ করা ট্রেড লাইসেন্স,ভ্যাট রেজিস্ট্রেশন সনদ, টিআইএন সার্টিফিকেটের কপি দাখিল করতে হবে । ব্যাক্তির ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রের কপি এবং হালনাগাদ টিআইএন সার্টিফিকেটের কপি দাখিল করতে হবে । এছাড়া ক্যাটালগে উল্লেখিত শর্ত পূরণ করে নিলামে অংশ নেয়া যাবে ।

চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার আলী রেজা হাযদার বলেন, বন্দরের দীর্ঘদিন কন্টেনার জট নিরসনের কাস্টমসে প্রতিমাসে অন্তত দুটি করে নিলাম অনুষ্ঠিত হতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ১০ মার্চ ৪৯ লট পণ্য নিলামে তোলা হচ্ছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ