• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তেল কেনাবেচায় রশিদ প্রদানের নির্দেশ

সিসি নিউজ ডেস্ক ।। এখন থেকে ভোজ্যতেল বিক্রির সময় গ্রাহককে রশিদ দেবেন দোকানিরা। পাকা রশিদ দেওয়া ছাড়া আগামী শুক্রবার থেকে ভোজ্যতেল কেনা-বেচা করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।

মঙ্গলবার পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে অধিদপ্তরের এক সভায় মহাপরিচালক এ কথা জানান।

এএইচএম সফিকুজ্জামান বলেন, মানুষের চাহিদা মেটাতে রমজান পর্যন্ত দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে। সংকটের ধোঁয়াশা সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

মহাপরিচালক বলেন, দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুদ থাকলেও যারা কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিপণন ব্যবস্থায় কারও অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সফিকুজ্জামান বলেন, সরকারের বিভিন্ন দপ্তর দেশে ভোজ্যতেলের দামের অস্থিরতা নিয়ন্ত্রণে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ