• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থী নিহত

সিসি নিউজ ডেস্ক।। কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত তিনজনই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী। নিহতরা হল—মিম (১৪) , তাসফিয়া (১৩) ও লিমা(১২)।

লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই তিন স্কুল ছাত্রী প্রতিদিনের মত স্কুলে যায়। বিজয়পুর এলাকায় রেল লাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে তারা কাটা পড়ে। এসময় তাদের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

এ ঘটনার জের ধরে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ঢাকা—চট্টগ্রাম রেলপথ ও কুমিল্লা—নোয়াখালী মহাসড়ক অবরোধ করে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ