• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্ষতি পোষাতে বাড়তি ক্লাস নেয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

সিসি নিউজ ডেস্ক ।। করোনা মহামারির কারণে উচ্চ মাধ্যমিক পাস করে যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদেরকে বাড়তি ক্লাস করাতে বিশ্ববিদ্যালয়গুলোকে আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১১ মার্চ) সকালে সাভারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ব্লেন্ডেড শিক্ষা মহাপরিকল্পনা চূড়ান্তকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, আমাদের এখন পুরোদমে ক্লাস শুরু হচ্ছে। আর আমরা পরিমাপ করে দেখছি যেখানে যতটুকু লার্নিং গ্যাপ হয়েছে, সেটুকু পুষিয়ে দেয়ার জন্য যারা আগের ক্লাস থেকে এখন নতুন ক্লাসে উঠেছে তাদের অতিরিক্ত ক্লাস করানো হবে।

শিক্ষা সচিব আবু বক্কর ছিদ্দীকের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিশ্ববিদ্যালয় উপাচার্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ