• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে কৃষকলীগের মতবিনিময় সভা

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা কৃষকলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১

৫ মার্চ সারাদেশে কৃষক হত্যা দিবস যথাযথ মর্যাদায় সফলভাবে পালনের লক্ষ্যে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুস সবুর আলম।

সভায় বক্তব্য বলেন উপজেলা কৃষকলীগের সহসভাপতি মোল্লা বায়েজীদ আহমেদ,সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রামানিক, যুগ্ন সম্পাদক আবদুল মোতালেব, প্রচার সম্পাদক ওবায়দুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাষ চন্দ্র রায়, নারী নেত্রী মনিরা বেগম, কার্যকরী সদস্য বাশার বিপুল প্রমূখ।

বক্তারা বলেন, বিএনপি সরকারের আমলে সারা দেশে অনেক কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। সার সংকটের কারণে যখন কৃষকরা ফসল উৎপাদন নিয়ে দিশেহারা তখন সারের জন্য কৃষক রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানায়। আর ওই নিরীহ কৃষকদের ওপর উল্লেখিত দিনে পুলিশ গুলি চালায়। এতে দিনাজপুরের পার্বতীপুরসহ দেশের অনেক স্থানে কৃষককে হত্যা করা হয়। সভায় সিদ্ধন্ত নেওয়া নিহত কৃষকদের স্মরণে দিবসটি উপলক্ষে শহরে করা হবে বিশাল র‌্যালি। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে দোয়া-মাহফিল ও আলোচনা সভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ