• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

২০২৩ সালেও সিলেবাস পুনর্বিন্যাস করা হবে: শিক্ষামন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি ।। শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস পুনর্বিন্যাস করা হবে। কেননা তারা ১ বছর ক্লাস করতে পারবে। তাই শিক্ষার্থীরা যাতে চাপমুক্ত পরিবেশে পড়াশোনা শিখে, খুশি মনে পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা নেবে সরকার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রোববার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাটের উত্তর বাংলা অনার্স কলেজ মাঠে এক সভায় তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদের সভাপতিত্বে সভায় দীপু মনি আরও বলেন, শুধু পরীক্ষা নিয়েই ভালো শেখা হয় না। উন্নত বিশ্বে পরীক্ষার চাপ কম। ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন হতে থাকবে। এ জন্য প্রয়োজন দক্ষ শিক্ষক। সরকার শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে সচেতন।

সভায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মোজাম্মেল হক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মশিউর রহমান ও জেলা প্রশাসক আবু জাফর ও জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ