• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে ইতিহাস গড়ল মেয়েরা

সিসি নিউজ ডেস্ক।। ইতিহাস গড়ল বাংলাদেশের নারী ক্রিকেট দল। বিশ্বকাপে প্রথম জয় পেল দলটি। তাও আবার শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে।

সোমবার পাকিস্তানকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ।

হ্যামিল্টনে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয় ম্যাচটি।  আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বিপক্ষে রেকর্ডই গড়ে ফেলে বাংলাদেশ নারীরা।

নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রানের সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা, যা নিজেদের ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

২০১৯ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষেই ৯ উইকেটে ২১১ রান করেছিলেন টাইগ্রেসরা। সেটি টপকে আজ ২৩৪ রানের চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

২৩৫ রানের তাড়ায় সালমা-রোমানাদের তোপে ৯ উইকেটে ২২৫ রানে থাকে পাকিস্তানের ইনিংস।  বিফলে গেল পাক ওপেনার সিদ্রা আমিনের সেঞ্চুরি। রানআউট হওয়ার আগে ১৪০ বলে ৮ বাউন্ডারিতে ১০৪ রান করেন এই পাক ওপেনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ