• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে আগুনে ৭৫ ঘর পুড়ে ছাই

সিসি নিউজ।। নীলফামারীতে চুলার আগুনে ২৭ পরিবারের ৭৫টি ঘর ও ঘরে রক্ষিত নগদ টাকা, আসবাবপত্র ও মালামাল সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়েছে।
সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের সোনারায় ইউনিয়নের বকশিপাড়া গ্রামের ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিদের বরাত দিয়ে সোনারায় ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. নূরুল ইসলাম শাহ বলেন, ওই গ্রামের কৃষক আবেদ আলীর বাড়ির রান্না ঘরে চুলা থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে আবেদ আলীসহ আশপাশের ২৭ পরিবারের ৭৫টি টিনের ঘর ও ঘরে রক্ষিত আসবাবপত্র, নগদ অর্থ, চাল, ডাল, আলুসহ সম্পুর্ণ মালামাল পুড়ে ছাই হয়।
খবর পেয়ে সৈয়দপুর ও উত্তরা ইপিজেড দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুই ঘন্টার প্রচেস্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
উত্তরা ইপিজেড দমকল বাহিনীর জেষ্ঠ্য স্টেশন কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে উত্তরা ইপিজেড ও সৈয়দপুর দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘণ্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।
সোনারায় ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. নূরুল ইসলাম শাহ বলেন,ক্ষতিগ্রস্তরা সবাই নি¤œ আয়ের মানুষ। কেউ কৃষি কাজ, কেউ দিনমজুর, কেউ রিকসা ভ্যান চালিয়ে এবং কেউ ইপিজেডে কাজ করে সংসার চালান। অগ্নিকান্ডে তাদের ঘরে থাকা ধান, চাল, আলু, আসবাবসহ নগদ টাকা পুড়ে ছাঁই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্ধকোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদের পক্ষে প্রত্যেক পরিবারকে এক হাজার করে টাকা ও শুকনো খাবার দেওয়া হয়েছে। এছাড়াও খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সংসদ সদস্যেে প্রতিনিধি ঘটনাস্থল পরির্দশন করে ক্ষতিগ্রস্থদের তাৎক্ষনিক সহায়তা দিয়েছেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন,‘খবর পাওয়ার পরপরই আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার ঘটনাস্থল পরিদর্শণ করেছি। তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্ত ২৭ পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে নগদ এক হাজার করে টাকা, দুটি করে কম্বল ও শুকনো খাবার সহায়তা দেয়া হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বলেন,‘ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করে দ্রুত উপজেলা পরিষদে দিতে বলা হয়েছে। তালিকা পাওয়া পরপরই ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে সরকারি সহায়তা প্রদান করা হবে।’
স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূরের ব্যাক্তিগত সহকারী তরিকুল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারেকে তাৎক্ষনিকভাবে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের পক্ষ থেকে নগদ দুই হাজার করে টাকা এবং দুটি করে কম্বল দেওয়া হয়েছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ